1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় সারাদিন ব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় একাধিক সাজা প্রাপ্ত আসামি মুন্না গ্রেফতার। ছাত্রদলের নতুন সেক্রেটারি পদে আলোচনায় শামীম আক্তার শুভ পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আমরাই নেশা ও চাঁদা মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো : গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে — পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম
শিরোনাম:

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় দমবন্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:চট্টগ্রামের কোতোয়ালীতে জাফর কলোনিতে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। এছাড়া একই পরিবারের বাকি ৩ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের চন্দরপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন চৌধুরী।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘী জাফর সওদাগর কলোনীর একটি টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি পরিবারকে অক্ষত উদ্ধার করা হয়।

পরে পাশের একটি ঘরের টয়লেট থেকে আহত অবস্থায় পাঁচজনের সন্ধান মেলে। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াস ও পারভিন দম্পতিকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ইলিয়াস ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোকাররম হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group