1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় সারাদিন ব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভুল তথ্য ও অপতথ্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় দিনব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারের হলরুমে এ বুটক্যাম্পের আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ৩০ জন তরুণ-তরুণী অংশ নেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএসডিওর এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরা হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিটি অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার হুসাইন শাকির, প্রজেক্ট অফিসার ফজিলাতুন নেসা, আইএসডিওর প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস কেয়া এবং আইএসডিওর ফোকাল পারসন প্রদীপ চন্দ্র রায়।

বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের ভুল তথ্য ও অপতথ্য শনাক্ত করার কৌশল, প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি), অনলাইন নিরাপত্তা, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং মোবাইল ফোনের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষকরা বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার উপায় তুলে ধরেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য যাচাইয়ের পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

দিনব্যাপী এ আয়োজনের মধ্যাহ্ন বিরতির পর অংশগ্রহণকারীদের নিয়ে ‘গুজব গোয়েন্দা চ্যালেঞ্জ’ নামে একটি ব্যতিক্রমধর্মী খেলার আয়োজন করা হয়। খেলাটির মাধ্যমে গুজব শনাক্তকরণ ও তথ্য যাচাইয়ের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে তথ্যের দ্রুত বিস্তারের কারণে ভুল তথ্য ও গুজবের প্রভাব বাড়ছে। এ ধরনের আয়োজন তরুণদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group