1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিষিদ্ধ আওয়ামীলীগ এর পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর ​ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা সাক্ষাৎকার না দিয়ে এখন টিভি ও নাগরিক টিভির দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি কুড়িগ্রামে আমিমুল ইহছানের নেতৃত্বে সার্বভৌমত্ব র‍্যালিতে বিশাল মিছিল ম্যাপ অনুযায়ী উদ্ধার হলো দক্ষিণ আলগার চরের রাস্তা, নামকরণ ‘নবদিগন্ত পল্লী সড়ক’ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল
শিরোনাম:

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ রাজিব জোয়ার্দ্দার

পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লষ্করপুর টার্মিনাল সংলগ্ন একটি গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক নবী নেওয়াজ টার্মিনাল এলাকার মহেন্দপুর এলাকার মৃত আবু সামা মিয়ার ছেলে। তিনি গাজী টেলিভিশনের (জিটিভি) পাবনা জেলা প্রতিনিধি হিসেব কর্মরত। এছাড়াও তিনি পাবনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে ঘিরে গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে মাথায় কোপ দেন। তিনি দুই হাত দিয়ে কোপটি ঠেকানোর চেষ্টা করলে হাতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে মাথার পেছনে, হাত, পিঠ, বুক, মুখ, গলা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

এ সময় তার শার্টের পকেটে থাকা নগদ ২০০ টাকা ও প্রায় ১ হাজার ৮৫০ টাকা মূল্যের একটি হেডফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী সাংবাদিক মো. নবী নেওয়াজ বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পাবনা সদর থানার ওসি অপারেশন নাহিরুল ইসলাম জানান, একটি লিখিত পাওয়া পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ধরনের নেক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ এবং সাধারণ সম্পাদক শামসুল আলম। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group