1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে আমিমুল ইহছানের নেতৃত্বে সার্বভৌমত্ব র‍্যালিতে বিশাল মিছিল ম্যাপ অনুযায়ী উদ্ধার হলো দক্ষিণ আলগার চরের রাস্তা, নামকরণ ‘নবদিগন্ত পল্লী সড়ক’ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
শিরোনাম:

ম্যাপ অনুযায়ী উদ্ধার হলো দক্ষিণ আলগার চরের রাস্তা, নামকরণ ‘নবদিগন্ত পল্লী সড়ক’

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দক্ষিণ আলগার চর গ্রামের দীর্ঘদিনের অবহেলিত একটি রাস্তা সরকারি নকশা (ম্যাপ) অনুযায়ী উদ্ধার ও সীমানা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সড়কটির নামকরণ করা হয়েছে ‘দক্ষিণ আলগার চর নবদিগন্ত পল্লী সড়ক’। এ উদ্যোগে সহযোগিতার জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত থাকায় গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সম্প্রতি সরকারি নকশা অনুযায়ী সড়কটির সীমানা চিহ্নিত ও উদ্ধার করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে।

সড়কটিতে দ্রুত মাটি ভরাটের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। পাশাপাশি উন্নয়নকাজে সার্বিক সহযোগিতা এবং অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী।

সড়কটি উদ্ধারের এ উদ্যোগে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ‘বেসিক অ্যাকাউন্টিং’ এবং ‘বিজনেস কমিউনিকেশন’ বইয়ের লেখক হাসিনুর রহমান (হাসিব)। উদ্যোগটি বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান।

এ ছাড়া সড়কের সীমানা নির্ধারণ ও উদ্ধার কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী ও স্থানীয় ইউপি সদস্য ফরমান আলী।

এ কাজে মাঠপর্যায়ে সহযোগিতা করেন জিয়াউর রহমান জিয়া, আনোয়ার আর্মি, আসাদ মাস্টার, মেহেদী হাসান মানিক, সৈয়দ জামান, তারামিয়া ও মিলন। পাশাপাশি প্রবাসী সাইফুল ইসলাম, বকুল, হকসহ স্থানীয় সচেতন ব্যক্তিরাও বিভিন্নভাবে সহযোগিতা করেন।

সড়কটির সীমানা উদ্ধার, নতুন নামকরণ এবং মাটি ভরাটের জন্য বাজেট বরাদ্দের আশ্বাসে গ্রামবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, দ্রুত উন্নয়নকাজ শুরু হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে।

এ উদ্যোগের জন্য এলাকার মানুষের পক্ষ থেকে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসান ও ইউপি চেয়ারম্যান সরবেশ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্যোগের প্রধান উদ্যোক্তা হাসিনুর রহমান (হাসিব)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group