1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিষিদ্ধ আওয়ামীলীগ এর পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর ​ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা সাক্ষাৎকার না দিয়ে এখন টিভি ও নাগরিক টিভির দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি কুড়িগ্রামে আমিমুল ইহছানের নেতৃত্বে সার্বভৌমত্ব র‍্যালিতে বিশাল মিছিল ম্যাপ অনুযায়ী উদ্ধার হলো দক্ষিণ আলগার চরের রাস্তা, নামকরণ ‘নবদিগন্ত পল্লী সড়ক’ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল
শিরোনাম:

কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের উচ্চ মাধ্যমিক ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মণ্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কে. এম. জালাল উদ্দিন আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোর্শেদ আহম্মদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল বলেন, কারমাইকেল কলেজে

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অত্যন্ত সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়েছে। তাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন তাদের মূল্যবান সময়টুকু কাজে লাগাতে পারে। কারমাইকেল কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ধরে রাখার দায়িত্ব এখন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে।

সম্মানিত অতিথি অধ্যাপক ড. কে. এম. জালাল উদ্দিন আকবর বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,

শিক্ষার্থীদের নিয়ে আমাদের বৃহৎ পরিকল্পনা আছে এবং সেটা চলমান। আজকের নবীনবরণ অনুষ্ঠানের শিক্ষার্থীদের আমরা মোটিভেশনাল কথা বলেছি, শিক্ষার্থীদের পড়াশোনা সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছি।উচ্চমাধ্যমিকে সময় খুবই কম, শিক্ষার্থীরা যাতে এই সময় কাজে লাগিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সে বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।  কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group