1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
​ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা সাক্ষাৎকার না দিয়ে এখন টিভি ও নাগরিক টিভির দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি কুড়িগ্রামে আমিমুল ইহছানের নেতৃত্বে সার্বভৌমত্ব র‍্যালিতে বিশাল মিছিল ম্যাপ অনুযায়ী উদ্ধার হলো দক্ষিণ আলগার চরের রাস্তা, নামকরণ ‘নবদিগন্ত পল্লী সড়ক’ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল
শিরোনাম:

​ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের অন্নদামোহন হলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) ‘কবি কায়সুল হক মঞ্চে’ এ উৎসবের আয়োজন করা হয়।

​সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও ফিতা কেটে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক অতিরিক্ত সচিব কবি কালী রঞ্জন বর্মন এবং উৎসবের উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল। উদ্বোধনী পর্ব শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

​ফিরেদেখার সভাপতি তাপস মাহমুদের সভাপতিত্বে এবং ফারহানা হাসান বীথির সঞ্চালনায় আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দীন মিঞা, আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আব্দুর রাজ্জাক, লেখক রেজাউল করিম মুকুল, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক দিলারা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিরেদেখার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাকিল মাসুদ।

​উৎসবে ফিরেদেখার বিশেষ প্রকাশনা ‘নগর ভাবনা: রংপুর’ গ্রন্থের আবরণ উন্মোচন ও এ বিষয়ে আলোচনা করেন নগর পরিকল্পনাবিদ ও তিস্তা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহমুদ ইসলাম সেলিম।

​‘লিটলম্যাগ, সাহিত্যপত্র ও ওয়েবম্যাগ: কেমন হতে পারে সহাবস্থান?’ শীর্ষক সেমিনারে আরিফুল ইসলামের সভাপতিত্বে ও আফরোজা রিকার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মননরেখা সম্পাদক ড. মিজানুর রহমান নাসিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, লোক সম্পাদক অনীকেত শামীম, জলধি সম্পাদক নাহিদা আশরাফি, কবি ও যদিও উত্তরমেঘ সম্পাদক জিললুর রহমান, হারপুন সম্পাদক দিপংকর মারডুক এবং কবি ও লেখক নাফিউল হক নাফিউ।

​‘কথাসাহিত্যে লেখকের দায়’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ড. দীপু মাহমুদ। কারমাইকেল কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শাদী মো. সাজ্জাদ কায়সারের সভাপতিত্বে ও সম্পাদক মাহফুজ ফারুকের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন কথাসাহিত্যিক নূর কামরুন নাহার, সাদিয়া সুলতানা, নার্গিস আখতার বানু ঝর্না, রাজিক হাসান, কবি ও কথাসাহিত্যিক আদিল ফকির, এম রহমান সাগর এবং আনিফ রুবেদ।

​দিনব্যাপী আয়োজনের বিভিন্ন পর্বে মননপাঠ ও কবিতা পাঠে দেশের আট বিভাগের শতাধিক কবি অংশ নেন। এসব পর্বে আলোচক হিসেবে ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অর্ণব আশিক, প্রফেসর খৈয়াম কাদের, শিবলী মোকতাদির, হাসনাত আমজাদ, বাবুল আনোয়ার। বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন আনিসুল হক, লতিফ জোয়ার্দার, সোহেল মল্লিক, নজরুল মৃধা, তাহমিনা শিল্পী, গোলাম মুসতাফা আনসারী, আফরোজা রিকা, জাকির সোহান, দৃষ্টি নূত, মো. জাহিদুর রহমান, শহীদুল ইসলাম, সৌহার্দ সিরাজ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group