1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
শিরোনাম:

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মা ও শিশুস্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে আফরোজা ফাউন্ডেশন। নিবন্ধন লাভের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক রূপ পেল।

ফাউন্ডেশনটির নিবন্ধন নম্বর কুড়ি/৭৭৫/২০২৬। নিবন্ধন কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তর।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মা ও শিশুস্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া শিক্ষা, খেলাধুলা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের সহায়তার পাশাপাশি মেধাবী ও প্রতিভাবানদের পাশে দাঁড়ানোরও উদ্যোগ নেওয়া হবে।

আফরোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামীম আকতার শুভ বলেন, ‘মানবিক দায়বদ্ধতা ও মানুষের সেবার প্রত্যয় নিয়ে আফরোজা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। সমাজসেবা অধিদপ্তরের সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে আমাদের এই পথচলা আরও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরসহ জেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসাসেবা, শিক্ষা ও খেলাধুলা নিয়ে আমরা কাজ করতে চাই।’

শামীম আকতার শুভ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য অর্থের অভাবে কোনো মা যেন চিকিৎসাবঞ্চিত না হন, কোনো শিশু যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। এই লক্ষ্য বাস্তবায়নে সব প্রতিকূলতা মোকাবিলা করে আমরা এগিয়ে যাব।’

এ পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছে আফরোজা ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group