1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর
শিরোনাম:

এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর কিং ফেং ঝ্যাং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার (৩ আগস্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ে পানি সম্পদ মন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পানি সম্পদ খাতে চলমান উন্নয়ন কার্যক্রম, নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক দীর্ঘদিনের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। সরকারের লক্ষ্য আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা, যাতে নদীভাঙন রোধ, বন্যা ব্যবস্থাপনা, সেচ সুবিধা সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

তিনি আরও বলেন, পানি সম্পদ খাতে সরকারের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে এডিবির কারিগরি ও আর্থিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই প্রকল্প গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের পানি সম্পদ ব্যবস্থাপনার সর্বোত্তম (বেস্ট প্র্যাকটিস) উদ্যোগগুলো বাংলাদেশে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে এডিবির প্রস্তাবিত ঋণের সুদের হার কমানো এবং প্রকল্পে অনুদান সুবিধা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

এডিবির প্রতিনিধি দল বাংলাদেশের পানি সম্পদ খাতের উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group