1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘জুলাই গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা জামায়াতে ইসলামী, এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এনসিপির সহযোগী সংগঠন ‘যুব শক্তি’র স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চর রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। একই সঙ্গে অতীত নির্বাচন প্রসঙ্গেও নিজের বক্তব্য তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন চর রাজিবপুর উপজেলা যুব শক্তির (এনসিপি) সভাপতি মো. রবিউল ইসলাম রবিন। তিনি বিদ্যুৎ খাতের বিভিন্ন অনিয়ম ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। পাশাপাশি জুলাই আন্দোলনের স্মৃতি স্মরণ করে আন্দোলনের চেতনা ধারণের আহ্বান জানান।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা আগামী দিনে বৈষম্য, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group