1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত
শিরোনাম:

রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম-৪ (রৌমারী,রাজিবপুর ও চিলমারী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান রৌমারী ও রাজিবপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী উপজেলা শাখার নায়েবে সদর মুক্তার হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকতার হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী সদর শাখার সাবেক অধ্যক্ষ মাওলানা আনছার উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাও: আহমেদ সোলায়মান সেলিম, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সভাপতি মোন্তাজ আলী, আলতাফ হোসেন, আব্দুল হালিম ব্যাপারী, আব্দুস সালাম ব্যাপারী, জাবেদ আলীসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রত্যাশা করছি। নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করব। সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে প্রার্থী হাফিজুর রহমান সেগুলোর উত্তর দেন এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group