
বাংলাদেশ পুলিশের কর্মকর্তা ডিআইজি আবদুল মাবুদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি, পেজ ও গ্রুপের মাধ্যমে এসব তথ্য প্রচার করা হচ্ছে। এর পেছনে স্বার্থান্বেষী মহল ও সংঘবদ্ধ অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা ভুয়া তথ্যের উৎস ও সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো শনাক্ত করে যাচাই-বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং কারা এসব প্রচারণার সঙ্গে জড়িত, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
Leave a Reply