1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছাত্রদলের নতুন সেক্রেটারি পদে আলোচনায় শামীম আক্তার শুভ পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আমরাই নেশা ও চাঁদা মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো : গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে — পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
শিরোনাম:

গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এরই মধ্যে গাজীপুর থেকে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যৌথ বাহিনীর বিশেষ এ অভিযানে। রোববার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সিদ্ধান্ত অনুযায়ী, এদিন রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ সব মোড়ে জোরদার করা হয় টহল কার্যক্রম। গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা। অভিযানে এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক।প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেন, হামলায় আহত ব্যক্তিদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের দেখতে গতকাল রাত তিনটার দিকে হাসপাতালটিতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত ১৫ থেকে ২০ জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে লুটপাট হচ্ছে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায় স্থানীয় বাসিন্দারা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group