1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের ।  পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার শেষ কর্তৃপক্ষের ।  মৃত্যুর ৮ দিনের মাথায় মজিদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ, পঞ্চগড়ে ক্ষোভ হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিআইজি আবদুল মাবুদকে ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ রংপুরে একের পর এক সংঘর্ষ, হামলা ও হত্যার হুমকির অভিযোগ সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা ৯ বছর পর খারিজ রংপুর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় সারাদিন ব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত
শিরোনাম:

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ চলতি বছরের জানুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বছরের ব্যবধানে যা বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। জানুয়ারিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার।সোমবার (৩ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ কোটি ৪৩ লাখ ডলারে। আর ২০২৪ সালে এ আয় ছিল ৩৪৭ কোটি ১০ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৮৫ কোটি ২ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এছাড়া ১৮১ কোটি ৪০ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৫২ শতাংশ।ইপিবির তথ্যানুযায়ী, জানুয়ারিতে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য রপ্তানি বেড়েছে। তবে কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ১ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ ডলারে। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। জানুয়ারিতে রপ্তানি হয়েছে ৯ কোটি ১৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।এ ছাড়া কৃষি পণ্যের রপ্তানি আয় ২১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৮৩ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪৫ লাখ ডলার।বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩ ফেব্রুয়ারি)এছাড়া প্লাস্টিক পণ্যে ২৪ দশমিক ২২ শতাংশ, চামড়ায় ৮ দশমিক ৮ শতাংশ, প্রক্রিয়াজাত পণ্যে ১১ দশমিক ৬৯ শতাংশ, কৃষিজাত পণ্যে ১০ দশমিক ৫৯ শতাংশ, হিমায়িত পণ্যে ১৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ। এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group