1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরাই নেশা ও চাঁদা মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো : গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে — পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা
শিরোনাম:

হাতিয়ায় বন্দোবস্ত দেওয়া ভূমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:নোয়াখালী হাতিয়ায় বন্দোবস্ত দেওয়া জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভূমিহীনরা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাতিয়া ভূমিহীন পুনর্বাসন সমিতির সভাপতি মাইন উদ্দিন লেলিনসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে বন্দোবস্ত দেওয়া নথির জমি এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। তাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত কয়েকদিন থেকে এই ভূমি পরিমাপ করার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া বন্ধ করার জন্য একটি গ্রুপ ষড়যন্ত্র করছে।

তারা এ সময় প্রশাসনকে এই বিষয়ে তৎপর থেকে জমি বুঝিয়ে দেওয়া অব্যাহত রাখার দাবি করেন।

এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন মফিজুর রহমান, সায়েলা আক্তার, আব্দুল জলিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ইউছুফসহ অনেকে।

মানববন্ধনে নথি যার জমি তার লেখা বিভিন্ন প্লেকার্ড নিয়ে অনেকে উপস্থিত হন। সকাল ১১টায় শুরু হয়ে এই মানববন্ধন ছিল দুপুর ১২টা পর্যন্ত। এ সময় প্রধান সড়কে তীব্র যানজট তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group