1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরাই নেশা ও চাঁদা মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো : গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে — পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা
শিরোনাম:

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জামায়াতের

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সংবাদদাতা: জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৬ জানুয়ারি) রাতে দলের পক্ষে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২৬ জানুয়ারি দুপুরের দিকে প্রেসক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শাহবাগ থানার সামনে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। ইবতেদায়ি শিক্ষকদের ওপর এ হামলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রফিকুল ইসলাম খান বলেন, বিগত ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদরাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা দেখার যেন কেউ নেই।

তিনি আরও বলেন, ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সব সমস্যার ন্যায্য ও যৌক্তিক সমাধান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group