1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজিবপুরে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত নিষিদ্ধ আওয়ামীলীগ এর পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর ​ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা সাক্ষাৎকার না দিয়ে এখন টিভি ও নাগরিক টিভির দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি কুড়িগ্রামে আমিমুল ইহছানের নেতৃত্বে সার্বভৌমত্ব র‍্যালিতে বিশাল মিছিল ম্যাপ অনুযায়ী উদ্ধার হলো দক্ষিণ আলগার চরের রাস্তা, নামকরণ ‘নবদিগন্ত পল্লী সড়ক’ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
শিরোনাম:

কুড়িগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক যুবদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কুড়িগ্রাম জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং জেলার অধীনস্থ ১২টি ইউনিটের সুপার ফাইভের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সামসুল আলম রানা।

সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিমুল ইহছান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সামসুল আলম রানা বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকার প্রশংসা করেন। তিনি প্রতিটি পাড়া-মহল্লায় যুবদলকে সতর্ক থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, *”আজ অধিকাংশ যুবদলের নেতৃবৃন্দ ছাত্রদল থেকে বেড়ে ওঠা। তাই যুবদলের হাতেই বিএনপি নিরাপদ। যুবদল বিপদে গেলে বিএনপিও তার ঠিকানা হারাবে।”*

নেতৃবৃন্দকে সতর্ক করে তিনি বলেন, *”যদি কোনো দায়িত্বশীল নেতার এলাকায় পতিত ফ্যাসিস্টরা মিছিল করে নাশকতা করে, তার দায়িত্ব তাকেই নিতে হবে।”*

তিনি যুবদল ঘোষিত ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল কর্মসূচি জেলা যুবদল, উপজেলা যুবদল ও পৌর যুবদলকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে তিনি সদ্য প্রয়াত কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মরহুম রায়হান কবির এর কবর জিয়ারত করেন।
পড়ে জেলা যুবদলের আয়োজনে মোটরসাইকেল শোভা যাত্রায় অংশগ্রহণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group