1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজিবপুরে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত নিষিদ্ধ আওয়ামীলীগ এর পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর ​ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা সাক্ষাৎকার না দিয়ে এখন টিভি ও নাগরিক টিভির দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি কুড়িগ্রামে আমিমুল ইহছানের নেতৃত্বে সার্বভৌমত্ব র‍্যালিতে বিশাল মিছিল ম্যাপ অনুযায়ী উদ্ধার হলো দক্ষিণ আলগার চরের রাস্তা, নামকরণ ‘নবদিগন্ত পল্লী সড়ক’ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO
শিরোনাম:

রাজিবপুরে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জমির প্রকৃত অবস্থা, পরিমাপ ও স্থানীয় বাজারদর বিবেচনায় নিয়ে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া আরও সুষ্ঠু ও বাস্তবসম্মত করার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আজ সকাল ১১টায় রাজিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সাব-রেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় জমির প্রকৃত পরিমাপ, অবস্থান, শ্রেণি ও স্থানীয় বাজারদর বিবেচনায় নিয়ে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জমির অবস্থান ও বাস্তব বাজার পরিস্থিতি যাচাই করে কীভাবে মূল্য নির্ধারণ করা যায়, সে বিষয়ে বিভিন্ন মতামত ও পরিকল্পনা তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।

সভায় জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতা ও বাস্তবসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জমির প্রকৃত মূল্য যাচাই, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

কমিটির সদস্য সচিব জানান, পরিকল্পিত ও বাস্তবসম্মত প্রক্রিয়ায় জমির বাজারমূল্য নির্ধারণ করা হলে সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি সম্পত্তি নিবন্ধনসহ সংশ্লিষ্ট কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। এ লক্ষ্যে সভায় আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group