1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে পাবনায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বেরোবিতে ছাত্র ফেডারেশনের প্রথম আহ্বায়ক কমিটি গঠিত দারিদ্র্য বিমোচনে রাজিবপুরে ১ কোটি ৩০ লাখ টাকার যাকাত তহবিল হস্তান্তর পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের ।  পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার শেষ কর্তৃপক্ষের ।  মৃত্যুর ৮ দিনের মাথায় মজিদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ, পঞ্চগড়ে ক্ষোভ হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিআইজি আবদুল মাবুদকে ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ
শিরোনাম:

পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দায়িত্ব, নিষ্ঠা আর পেশাদারিত্বের স্বীকৃতি মিলল এবার রাষ্ট্রীয় সম্মানে। বাংলাদেশ পুলিশের অসামান্য সেবামূলক অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ অর্জন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। তাঁর এই অর্জনে গর্বিত শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।

বাংলাদেশ পুলিশের ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধের কারণে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত মুখ।

রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্বে দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি।

পুলিশের দায়িত্বের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। নোয়াখালী জেলা সমিতির প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন আবদুল মাবুদ। সংগঠনটির বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পাওয়া বিপিএম-সেবা পদক তাঁর পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group