
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শাহরিয়ার সোহাগকে আহ্বায়ক এবং মিজানুর রহমান মিনারকে সদস্য সচিব করে ১১ সদস্যের এই কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির বেরোবি শাখার দপ্তরবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য ফারহাতুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্ঘ্য দীপ মজুমদার (অর্থ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত), মোঃ শাহরিয়ার ইসলাম রাতুল (প্রচার ও প্রকাশনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত) এবং জীবন কুমার রায় (পাঠচক্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শ্রীবাশ কুমার পাল, রিফাত শেখ ও কুনাল রায়। কমিটির দুটি নির্বাহী সদস্যপদ বর্তমানে শূন্য রয়েছে, যা পরবর্তীতে পূরণ করা হবে।
আহ্বায়ক শাহরিয়ার সোহাগ বলেন, প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার বহুদলীয় ছাত্র রাজনীতির বিকাশ ঘটেনি। পাশাপাশি এই ক্যাম্পাস বহুমাত্রিক গুনগত ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেরোবির রাজনৈতিক, সাংস্কৃতিক ও গুণগত রূপান্তরের লক্ষ্যে কাজ করে যেতে চায়।
সদস্য সচিব মিজানুর রহমান মিনার বলেন,
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বকে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ন্যায্য দাবির বিষয়ে কাজ করার দায়িত্ব হিসেবে দেখছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের জন্য কাজ করতে চাই।
কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই নতুন কমিটি অনুমোদিত হয়।
Leave a Reply