1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বেরোবিতে ছাত্র ফেডারেশনের প্রথম আহ্বায়ক কমিটি গঠিত দারিদ্র্য বিমোচনে রাজিবপুরে ১ কোটি ৩০ লাখ টাকার যাকাত তহবিল হস্তান্তর পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের ।  পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার শেষ কর্তৃপক্ষের ।  মৃত্যুর ৮ দিনের মাথায় মজিদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ, পঞ্চগড়ে ক্ষোভ হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিআইজি আবদুল মাবুদকে ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ রংপুরে একের পর এক সংঘর্ষ, হামলা ও হত্যার হুমকির অভিযোগ সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা ৯ বছর পর খারিজ রংপুর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা
শিরোনাম:

বেরোবিতে ছাত্র ফেডারেশনের প্রথম আহ্বায়ক কমিটি গঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শাহরিয়ার সোহাগকে আহ্বায়ক এবং মিজানুর রহমান মিনারকে সদস্য সচিব করে ১১ সদস্যের এই কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির বেরোবি শাখার দপ্তরবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য ফারহাতুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্ঘ্য দীপ মজুমদার (অর্থ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত), মোঃ শাহরিয়ার ইসলাম রাতুল (প্রচার ও প্রকাশনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত) এবং জীবন কুমার রায় (পাঠচক্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শ্রীবাশ কুমার পাল, রিফাত শেখ ও কুনাল রায়। কমিটির দুটি নির্বাহী সদস্যপদ বর্তমানে শূন্য রয়েছে, যা পরবর্তীতে পূরণ করা হবে।

আহ্বায়ক শাহরিয়ার সোহাগ বলেন, প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার বহুদলীয় ছাত্র রাজনীতির বিকাশ ঘটেনি। পাশাপাশি এই ক্যাম্পাস বহুমাত্রিক গুনগত ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেরোবির রাজনৈতিক, সাংস্কৃতিক ও গুণগত রূপান্তরের লক্ষ্যে কাজ করে যেতে চায়।

সদস্য সচিব মিজানুর রহমান মিনার বলেন,

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বকে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ন্যায্য দাবির বিষয়ে কাজ করার দায়িত্ব হিসেবে দেখছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের জন্য কাজ করতে চাই।

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই নতুন কমিটি অনুমোদিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group