1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের ।  পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার শেষ কর্তৃপক্ষের ।  মৃত্যুর ৮ দিনের মাথায় মজিদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ, পঞ্চগড়ে ক্ষোভ হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিআইজি আবদুল মাবুদকে ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ রংপুরে একের পর এক সংঘর্ষ, হামলা ও হত্যার হুমকির অভিযোগ সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা ৯ বছর পর খারিজ রংপুর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় সারাদিন ব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত
শিরোনাম:

বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তার নাম রাকিব জমাদ্দার (২৩)। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার।

এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামে আরকে মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

জানা যায়, নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে। ১৮ জানুয়ারি রাকিব বিয়ে করেছিলেন। বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, ‘রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আমি সংবাদ পেয়ে পুলিশে খবর দিই, তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে মরদেহ বাড়িতে নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শুনেছি সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। নিহত রাকিব জমাদ্দারের পরিবার এসে ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। যেহেতু নিহতের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানা এলাকায় তাই আমরা মঠবাড়িয়া থানায় যোগাযোগ করে তাদের বিষয়টি অবগত করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group