1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
শিরোনাম:

দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, শহীদ আসাদ দিবস উপলক্ষে আমি ‘৬৯ এর গণ-আন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।

তিনি বলেন, আমাদের স্বাধীকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল, অর্জিত হয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এমতাবস্থায় আজকের এই দিনে আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি।

এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group