1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিশেষ  প্রতিনিধিঃ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গৃহীত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদী বিক্ষোভ করেছে আদাবর থানা ছাত্রদল। সোমবার (৩রা ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আদাবর থানার সন্নিকটের ছাপরা মসজিদ থেকে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। কয়েকশত নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শম্পা মার্কেটে এসে শেষ হয়। এর আগে গত ২৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে। তার বিপরীতে অবস্থান নিয়ে সোমবার (৩ জানুয়ারি) বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ আদাবর থানা ছাত্রদল।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয় বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল বানানোর জন্য তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা দেখেছি ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্রলীগকে নামমাত্র নিষিদ্ধ করলেও তাদের বিরুদ্ধে বর্তমান অন্তবর্তী সরকার দৃশ্যমান পদক্ষেপ নিলে ফেব্রুয়ারি মাসে এরকম কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ সংগঠনটি তাদের ধৃষ্টতা দেখানোর সাহস পেত না।

ছাত্রনেতা মাহফুজ আলম জয় আরও বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশে এই বিক্ষোভ মিছিলটি হয়। এসময় ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও অরাজকতা ঠেকাতে আদাবর থানা ছাত্রদল সজাগ রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেকোন অপকৌশলের বিরুদ্ধে সচেতন সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এছাড়াও এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সুমন, আব্বাস, সিয়াম, জাহিদ, সুজন, সাব্বির, নাজমুল, রনি, ইউসুফ, সৌরভ, মাইনুল, সুজন, রুবেল, রাজিব, জামাল, মিরাজ, রতন, আপন, আল আমিন, শাহ আলম, সাইফুল, মোস্তফা, সবুজ, শাওন, জীবন, রিপন, আজাদ, আরমান, উজ্জ্বল, ইমরান, রিমন, রমজান, সাগর, ফারুক, ইসমাইল, নাহিদ
ফাহিম,শামীম, ফয়সাল, রিফাত, রবিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group