1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে কড়া অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মহাখালী রেলগেট এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আর পুলিশ, ডিবি, এপিবিএন সদস্যরা মূল অবরোধস্থলের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন।  সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে আসেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম বলেন, রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।সরেজমিন দেখা গেছে, বিজিবি সদস্যরা রেলগেটের পাশের এসকেএস টাওয়ারের সামনে অবস্থান করছেন। আর পুলিশ, ডিবি, এপিবিএন সদস্যরা মূল অবরোধস্থলের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত এখান থেকে তারা সরবেন না। যেকোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে আজকেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে।জানা গেছে, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান। পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন।ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে অনুযায়ী এখন ট্রেন পেছানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group