1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ
শিরোনাম:

হাতিরঝিলে দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।  শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ ব্যক্তির নাম জিলানী (৫৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার তলপেটে গুলি লেগেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক। এ দিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জিলানীর মেয়ে শেফালী আক্তার জানান, তার বাবা একজন রিকশাচালক। উলন এলাকায় তাদের বাসা। গোলাগুলির সময় তার বাবা বাসার সামনে অবস্থান করছিলেন। হঠাৎ তলপেটে গুলি লাগে তার। পরে স্থানীয় লোকজন তার বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. সেলিম বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group