1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত
শিরোনাম:

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ১৬ নেতা নিহত, তালিকা প্রকাশ

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় ১৬ মাস ধরে ইসরায়েলি হামলা ও আগ্রাসনে নিহত ১৬ জন শীর্ষ নেতার একটি তালিকা প্রকাশ করেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে, তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফও নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সালেহ আল-আরুরির মতো খ্যাতিমান নেতা। এছাড়া শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসা, আহমেদ আল-গান্দুর ও আয়মান নোফালও নিহত হয়েছেন।

হামাস প্রতিরোধমূলক লড়াইয়ে অনস্বীকার্য অবদানের জন্য নিহত নেতাদের ভূয়সী প্রশংসা করেছে। জানিয়েছে, তাদের মৃত্যু স্বাধীনতাকামী আন্দোলনকে দুর্বল করবে না।

এদিকে গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দিবিনিময় কার্যকর হয়েছে, যা প্রাথমিকভাবে ৪২ দিন স্থায়ী হবে। এই চুক্তির মধ্যস্থতায় রয়েছে মিশর ও কাতার এবং এতে যুক্তরাষ্ট্রও সমর্থন দিয়েছে।

এদিকে ইসরায়েলের ১৬ মাসের হামলায় ৪৭ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারেরও বেশি।

অন্যদিকে গাজায় এখনও ১১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group