1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোন ব্যবহার করার। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন।

এবার ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর দিল আইফোন। নেটওয়ার্ক নেই এমন এলাকায়ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করা যাবে আইফোনে। স্টারলিঙ্কের স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই ফিচার সম্ভব হচ্ছে।

সম্প্রতি অ্যাপল জানিয়েছে, নতুন আইওএস ১৮.৩ আপডেটের অংশ হিসেবে স্টারলিঙ্কের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অত্যাধুনিক এই ফিচার সম্ভব হচ্ছে। স্পেসএক্সের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে।

বর্তমানে স্পেসএক্সের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবা বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে। ডিসেম্বরে সাইনআপ শুরু হয়েছে। এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন সাপোর্টেড কিছু নির্বাচিত স্মার্টফোনের জন্য সম্ভব হচ্ছে। যার মধ্যে রয়েছে স্যামসাং জেড ফোল্ড এবং এস২৪ এর মতো মডেলগুলো।

জানা গেছে, এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক টি-মোবাইল গ্রাহকদের দ্বারা অ্যাক্সেস করা যাবে।

যারা বিটা পরীক্ষার জন্য সাইন আপ করেছেন, তারা শিগগিরই এই নোটিফিকেশন পাবেন যে, আপনি এখন কার্যত যেকোনো জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে টেক্সটিংয়ের মাধ্যমে সংযুক্ত থাকতে পারবেন।

আইফোন ব্যবহারকারীদের কভারেজের বাইরেও পরিষেবা পাওয়ার জন্য আইওএস ১৮.৩ সফটওয়্যার আপডেট করতে হবে। আপডেটটি ডাউনলোড করার পরে ব্যবহারকারীরা তাদের সেলুলার ডেটা সেটিংসে এই বৈশিষ্ট্যটি সক্রিয় করার জন্য একটি অপশন খুঁজে পাবেন। ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে রয়েছে, ভয়েস এবং ডেটা সংযোগ অন্তর্ভুক্ত করে পরিষেবাটি সম্প্রসারণ করা।

এই ফিচারের সুবিধা হলো— দুর্গম এলাকায় থেকেও যেকোনো পরিস্থিতিতে মেসেজ পাঠানো যাবে। তাই দ্রুত ব্যবহারকারীদের নতুন সফটওয়্যারটি আপডেট করতে বলেছে আইফোন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group