1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের ৬৪ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে নদী থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ।

এদিন বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন বিমান সংস্থার ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীসহ কয়েকটি সংস্থা।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে স্থানীয় পোটোম্যাক নদীতে পতিত হয়েছে। সেখানে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এদিকে দুর্ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষের নির্দেশে বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group