1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরাই নেশা ও চাঁদা মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো : গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে — পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা
শিরোনাম:

এলডিসি থেকে উত্তরণের পরও শুল্ক-কোটামুক্ত সুবিধা দেবে অস্ট্রেলিয়া

  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:আগামী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত এসময় পুনর্ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার ডেপুটি সেক্রেটারি জর্জ মিনা।

গত বুধবার (২৭ ন‌ভেম্বর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্ত‌রে ট্রেড ও ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এরেঞ্জমেন্টের আওতায় গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সভা এ আশ্বাস পুনব্যক্ত ক‌রে‌ছে দেশ‌টি।

সভায় বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে অস্ট্রেলিয়াকে বিনিয়োগের আহ্বান জানানো হয়। বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল আমদানির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব পোষণ করেন।

এসময় কৃষি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেয়া হয়। বাংলাদেশের পোশাক শিল্পে অস্ট্রেলিয়ার উল ও কটন ব্যবহারের বিষয়ে অস্ট্রেলিয়া আগ্রহী। এছাড়া কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়। ভবিষ্যতে দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়ে এসময় আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ বাংলাদেশের পররাষ্ট্র, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা আগামী বছর একই সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group