1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত
শিরোনাম:

ভারতে বাংলাদেশিকে ধর্ষণের পর হত্যা, সুষ্ঠু বিচার দাবি বৈষম্যবিরোধীদের

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধ : বাংলাদেশি ২৮ বছর বয়সি এক নারীকে ভারতের বেঙ্গালুরুতে ধ*র্ষণের পর হ*ত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কেন ভারতের হাইকমিশনারকে ডেকে এর জবাব চাওয়া হলো না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।

তারা বলেন, এ দেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। আগ্রাসনের বিরুদ্ধে এখন এ দেশের মানুষ সোচ্চার।

প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর প্রতিবাদে দ্রুত ভূমিকা নেওয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

ফেলানী থেকে শুরু করে এ যাবৎ সব হত্যার বিচারের জোড় দাবি তোলা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। তাদের অভিযোগ, ভারত শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে একের পর এক বাংলাদেশবিরোধী কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জানা গেছে, তার স্বামী একজন পরিচ্ছন্নতাকর্মী। তিন সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তারা। ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটতে পারে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহ9ত নারী বাংলাদেশি নাগরিক, যিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group