1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে — পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি।
শিরোনাম:

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের হামলা, আহত সমন্বয়কসহ শিক্ষার্থীরা

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

প্রধান প্রতিবেদক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগান দিয়ে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জুলাই আন্দোলনের দুই সমন্বয়ক জসিম ও শরীফসহ আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়াও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিক ফয়সাল ও দপ্তর সম্পাদক শেখ রাসেল।

শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালায়। এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার ঘটনাও প্রত্যক্ষ করা গেছে।

হামলার শিকার হয়েছেন আন্দোলনের অন্যতম নেতা ওমর শরিফ। জুলাই আন্দোলনে যখন পুরো গোপালগঞ্জ নীরব ছিল, তখন হলে থেকে শিক্ষার্থীদের আন্দোলনে যোগদানের জন্য ডেকে আনার পুরস্কার স্বরূপ শরিফের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা প্রক্টরিয়াল বডির সামনেই আক্রমণ চালায়।

এছাড়াও, ছবি তোলার সময় সাংবাদিক আতিক ও রাসেলসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা প্রক্টরিয়াল বডির এক সদস্যের উপস্থিতিতে স্লোগান দিয়ে সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনের নেতৃবৃন্দের ওপর আক্রমণ চালায়।

এ বিষয়ে ছাত্রলীগের হামলায় আহত সমন্বয়করা প্রক্টর দপ্তরে অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজমান রয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে আগেও সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া, সোহাগ ছাত্রলীগের জোরে সাংবাদিকদেরও একাধিকবার হেনস্তা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থী ও সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group