1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত
শিরোনাম:

মাছ বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে ২ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার কোম্পানীগঞ্জের বউবাজারে এ ঘটনা ঘটে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

স্থানীয়রা জানান, আগের দিন সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে তর্কাতর্কি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাটি মহড়া দেন। পরে সালিশের মাধ্যমে বিষয়টির সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা।

এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে আবারও দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে অবস্থান নেন উভয়পক্ষের লোকজন। দীর্ঘক্ষণ অবস্থানের এক পর্যায়ে দু’পক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ শুরু করলে মহাসড়কে রণক্ষেত্র পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সাংবাদিকসহ উভয়পক্ষের বেশ কয়েকজন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমি আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group