1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত
শিরোনাম:

নলছিটিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:ঝালকাঠির নলছিটিতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষয়ক্ষতির দেখিয়ে কাজ না করে সরকারি বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকার কর্তৃক নতুন ভবন দেওয়ায় পুরাতন ভবনটি অনেক আগে থেকেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং সেখানে কোন কার্যক্রম পরিচালনা হয়না। এ ছাড়া পুরাতন ভবনে গাছ পড়ে ক্ষতি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘূর্ণিঝড় রেমালের ৮ মাস পার হলেও স্কুলের সীমানা প্রাচীরের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেনি কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৬ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এতে নিকাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীরের দেওয়াল ও পুরাতন ভবনের ওপর গাছ পড়ে ভেঙে যাওয়ার ক্ষতি দেখিয়ে আবেদন দেওয়া হয়, যার মেরামত বাবদ ১ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রধান শিক্ষক সেলিম হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনিতা রানীর দত্তর যোগসাজশে কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন জানান, প্রধান শিক্ষক মো. সেলিম সপ্তাহে দুই তিনদিন নামমাত্র কিছু সময়ের জন্য স্কুলে আসেন। সবার সাথে দেখা সাক্ষাৎ করে আবার চলে যায়। স্কুলে পড়ালেখার কোন শৃঙ্খলা নেই। সকল শিক্ষকেরা ১১ টার পরে স্কুলে আসেন। তাই এই এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ থানার স্কুলে নিয়ে লেখাপড়া করান। এবং ঘূর্ণিঝড় রেমালে ভাঙা সীমানা প্রাচীরগুলো সেভাবেই পড়ে আছে। কোন মেরামতের কাজ হয়নি।

আসলাম সিকদার নামে আরেক এক বাসিন্দা জানান, ঘূর্ণিঝড়ে গাছ পড়ে সীমানা প্রাচীর ক্ষতি হয়েছে। তবে মেরামতের জন্য আর্থিক সহায়তা দিয়েছে সেটা আমরা শুনিনাই। তবে কোন কাজ করা হয়নি। আর কাজ করলে তো আমরা সবাই জানতাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন বলেন, আমার ভাই উপসচিব এগুলো নিয়ে নিউজ হলেও আমার কিছুই হবে না।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনিতা রানী দত্ত বলেন, সীমানা প্রাচীর ও পুরাতন ভবনের মেরামত না হলেও সরকারি নিয়ম মেনে এই বরাদ্দের টাকা দিয়ে ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ে অন্য কাজ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ ব ম আসাদুল আলম বলেন, ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group