1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে — পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি।
শিরোনাম:

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল বাংলাদেশ ব‌্যাংক

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বা‌ড়ি‌য়ে এক বছর ক‌রে‌ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২০ জানুয়া‌রি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নিত করা হয়েছে।

এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বহাল থাকবে।

তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সু‌বিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।

এর আগে এসব পণ্য আমদানির বিলম্ব মূল্য পরিশোধ সীমা ৩৬০ দিনে উন্নিত করে ২০২৪ সালের ৩০ জুন সার্কুলার জারি ক‌রে‌ কেন্দ্রীয় ব‌্যাংক। এর মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নতুন সার্কুলার অনুযায়ী, নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।

আমদানির ক্ষেত্রে মূল্য পরিশোধের সময় বাড়া‌নোর ফ‌লে বৈদেশিক মুদ্রা বাজারকে স্বস্তি দেবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group