1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত
শিরোনাম:

গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি এবং ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সোমবার কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

আটক দুজন হলেন, মো. জুম্মান ও মো. ফিরোজ (২০)। তারা নগরের খুলশী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনকে মামলা করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ‘গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করা দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একজন ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করতে এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group