1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি দিতে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের সঠিক তালিকা প্রণয়ন এবং স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি দিতে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। গত ১৬ জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন মুহম্মদ আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে এক ব্যক্তি।

জানা গেছে, রিটে সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বাতিল চাওয়া হয়েছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে তুলে ধরার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া জাতির পিতা শব্দের বিলুপ্তি চাওয়া হয়েছে ওই রিটে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে রিট আবেদনকারী মুরাদ ভূঁইয়া বলেন, ‘ব্যক্তি একা কোনো দেশ স্বাধীন করতে পারে না। তাই জনস্বার্থে ৯৩ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে জাতির জনক বা পিতার স্থলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা তথা ফাউন্ডিং ফাদারদের সঠিক তালিকা প্রণয়ন করতে কমিশন গঠনের নির্দেশনা চেয়েছি। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে।’

সংবিধানের ৪ক অনুচ্ছেদে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group