1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত
শিরোনাম:

এসএসএফের ডিজির বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ, যা জানাল প্রেস উইং

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:পরিচালক (ডিজি) তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি দাবি করা হচ্ছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস

শনিবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

এসএসএফের একজন মুখপাত্রের দেওয়া বিবৃতির বরাত দিয়ে তিনি জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো, যেখানে দাবি করা হয়েছে যে ডিরেক্টর জেনারেল (ডিজি) এসএসএফ অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।

এসএসএফ-এর ওই মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, আলী হোসেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার মালিক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে ডিজির ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তার সঙ্গে বৈধ স্ট্যাম্পে একটি ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

বিবৃতিতে তিনি আরও বলেন, তার বাসায় একজন অপরাধে অভিযুক্তকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। ১৮ জানুয়ারি রাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে, তখন ডিজি তাকে ধরে নিয়ে যেতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেন। ফেসবুকে দেওয়া পোস্টগুলো পুরোপুরি মিথ্যা ও বিকৃত। এটি কোনো তদন্ত ছাড়াই ডিজি, এসএসএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। এটি দায়িত্বজ্ঞানহীন একটি কাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group