1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে কারা

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

নানা অঘটন আর শ্বাসরুদ্ধকর লড়াই দিয়ে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। দুই দিন বিরতির পর আগামী ১৬ তারিখ থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দরনগরীতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মিরপুরের পর সিলেটকেও রান বন্যায় ভাসিয়েছে ব্যাটাররা। সেঞ্চুরিসহ ২০০ প্লাস স্কোর হয়েছে একাধিক ইনিংসে। তাই আসুন দেখে নিই সিলেট পর্ব শেষে ব্যাটে-বলে পারফরম করে কারা এগিয়ে রয়েছে।

বিপিএলে এখনও পর্যন্ত ২০ ম্যাচ শেষ রানের খাতায় সবার উপরে রয়েছেন জাকির হাসান। সিলেট স্ট্রাইকার্সের ৬ ম্যাচে ব্যাট করে ২৫১ রান করেছেন তিনি। ১৪৯.৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা জাকির মেরেছেন ১৪টি ছক্কা। জাকিরের পরেই আছেন পাকিস্তানি ব্যাটার উসমান খান।

চিটাগং কিংসের হয়ে ৪ ইনিংসে ১ সেঞ্চুরিতে ২৪৯ রান করেছেন এই ডান হাতি ব্যাটার। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ঢাকা ক্যাপিটালসের দুই সেঞ্চুরিয়ান তানজিদ হাসান (২৪৬) ও লিটন দাসও (২৪০) আছেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা না পাওয়া লিটন সবশেষ দুই ম্যাচেই করেছেন ১৯৮ রান। ৭ ইনিংসে ২২৮ রান করে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের সাইফ হাসান। তার সর্বোচ্চ ইনিংস ৮০ রানের।

বোলার

বল হাতে এবারের বিপিএলে সবাইকে পিছনে রেখেছেন তাসকিন আহমেদ। এক ম্যাচেই ৭ উইকেট শিকার করা এই তারকা পেসার ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। তাসকিনের ইকোনমি ৬.৭২।

তাসকিনের পরের দুইজনও পেসার। সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান দুইয়ে এবং তিনে রয়েছেন খুলনা টাইগার্সের আবু হায়দার রনি। দুজনই নিয়েছেন ১১টি করে উইকেট। তবে ইকোনমিতে রয়েছে সাকিব। সমান ৯ উইকেট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানের রয়েছেন খুশদিল শাহ ও পেসার নাহিদ রানা।

আগামী ১৬ তারিখ থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দরনগরীতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার শুরুটা হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে। আর ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের লড়াই দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।

এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group