1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের ।  পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার শেষ কর্তৃপক্ষের ।  মৃত্যুর ৮ দিনের মাথায় মজিদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ, পঞ্চগড়ে ক্ষোভ হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিআইজি আবদুল মাবুদকে ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ রংপুরে একের পর এক সংঘর্ষ, হামলা ও হত্যার হুমকির অভিযোগ সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা ৯ বছর পর খারিজ রংপুর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় সারাদিন ব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত
শিরোনাম:

সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানব সেবায়ও পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আলহাজ্ব মাহাতাব বিশ্বাস

  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃবিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেছেন পাবনার সাংস্কৃতিক চর্চা ও মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে পাঠশালা সাংস্কৃতিক সংঘ, এটা সত্যি সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত।তিনি আরো বলেন সমাজে অসহায় মানুষের পাশে থাকার জন্য পাঠশালা সাংস্কৃতিক সংঘ  সবসময় কাজ করছে সেইসাথে তারা দেশের জনগনের অধিকার আদায়ের লক্ষে সাংস্কৃতিক আন্দোলন করে আসছে তাদের এ কাজকে আমি সাধুবাদ জানাই। শুধু সহযোগিতা নয় তারা মানুষের স্বাবলম্বিতা অর্জনসহ অসহায় শিক্ষার্থীদের নিয়েও কাজ করছে।

কম্বল গ্রহণ করছেন জুতা মেরামত কারীদের একজন

আজ ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অধ্যক্ষ (অবঃ) ডাঃ ইফতেখার মাহমুদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শিশির ইসলাম এর সঞ্চালনায় পাবনায় কর্মরত জুতা মেরামত কারীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পাবনা উদ্যোক্তা কমিউনিটির আহ্বায়ক এস মুস্তাকিম সবুজ,পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ আরটিভির  জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু।

অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা সবসময় সমাজে মানবতার কাজে সকলের সম্পৃক্ততা থাকতে হবে আমরা একে অপরের সহযোগী হয়ে একটা সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবো।

এসময় ২০ জন জুতা মেরামতকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরনে আরো উপস্থিত ছিলেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক সমাজ সংবাদের পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক বাংলা খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মোমিন, ইওলো ল্যাম্পের সভাপতি শহীদুল্লাহ খান উজ্জ্বল, পাঠশালার সাংগঠনিক সম্পাদক এসএম শিহাব, সদস্য মহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। কম্বল আর্থিক সহযোগিতায় পাশে ছিলেন রানা গ্রুপ, পাবনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group