1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

পাবনা অধিকার বাস্তবায়ন পরিষদের কমিটি অনুমোদন ও মতবিনিময় অনুষ্ঠিত 

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃ পাবনার সকল স্তরের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য “পাবনা অধিকার বাস্তবায়ন পরিষদ” নামক একটি সংগঠনের কমিটি অনুমোদন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ১৩ নভেম্বর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ কমিটি অনুমোদন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর কমিটির উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সার্কিট হাউসে কমিটি অনুমোদনের জন্য দেখা করতে যান। সে সময় এক মত বিনিময় অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।

সভায় বক্তারা বলেন বিগত সরকারের আমলে জেল-জুলুম হুলিয়াসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা যে নাজেহাল হয়েছি। সেই ফ্যাসিবাদী দলের কোন ব্যক্তি আমাদের এ পাবনা অধিকার বাস্তবায়ন পরিষদের কমিটিতে থাকতে পারবেননা। আওয়ামী লীগ সন্ত্রাসী ও দেশের অর্থ লুটপাট ছাড়া অন্য কিছু জানেনা। তাই তাদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না। বিএনপি ও জামায়াত পন্থীরাই এ সংগঠনে থাকতে পারবেন। যদি ভুলবশত কোন আওয়ামী লীগ পন্থি কমিটিতে ঢুকে পড়ে তাহলে টের পাওয়ার সাথে সাথে আমরা তাকে বের করে দেব।

বক্তারা কমিটির কার্যক্রম ও নীতিমালার উপর গুরুত্ব দিয়ে বলেন এটা স্বচ্ছ হওয়া উচিত। কমিটিতে যারা থাকবেন তাদেরকে জানতে হবে তারা কি কারণে এই কমিটিতে আছেন ও তাদের কাজ কি।

যুগ্ন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মির্জা ফরিদুল ইসলাম সিদ্দিকের সঞ্চালনায় আরো বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. নাজমুল হোসেন শাহীন, বিএনপি কেন্দ্রীয় সদস্য জহুরুল ইসলাম বাবু, ডা. সারোয়ার জাহান ফয়েজ, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, অধ্যাপক ড. জাকির হোসাইন, ডঃ আব্দুস ছাত্তার, পাবনা জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ বাবুল আখতার, অধ্যাপক এসএম মাহবুব আলম, জেলা বিএনপির সাবেক সদস্য সাহাদাত হোসেন, মলয় কুমার দাস, জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা, সাংবাদিক নাহিদ মিথুন, এ্যাড. সুলতান মাহমূদ এহিয়া, মফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, এ্যাড. কাজী আনাম, জাতীয়তাবাদী মহিলা দলের জেষ্ঠ্য সভাপতি হাজারী লুৎফুন্নাহার, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইকরামুল হক ও মুসলিম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের দপ্তর সম্পাদক মোঃ রাশেদ, সদস্য আলহাজ্ব তৌফিক হাবিব, প্রকৌশলী আহসানজাহান চৌধুরী, ব্যারিস্টার ইকবাল হোসেন, ডাঃ মাহবুবুল আলম পারভেজ, প্রফেসর ড. মিজানুর রহমান, আব্দুস সালাম (সাংবাদিক), আবুল হোসেন, অধ্যাপক নাজিম উদ্দিন সাগর, মাওলানা সাইফ উদ্দিন, ডাঃ সাহা আলম, অধ্যাপক তরিকুল ইসলাম লিটন, এ্যাডঃ মঞ্জুর আলম বিশ্বাস, রবিউল ইসলাম, অধ্যাপক বাবুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group