1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

কাগজের নৌকা ভাসাতে গিয়ে নিখোজ শিশুর একদিন পর ভাসমান লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স :পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীতে ভেসে যাওয়া কাগজের নৌকা ধরতে গিয়ে হুজাইফা (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়া একদিন পর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বড়াল নদীতে কাগজের নৌকো ধরতে গিয়ে ভেসে যাওয়ার স্থান থেকে প্রায় ১০০ গজ ভাটির দিকে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের প্রধান গেট সংলগ্ন বড়াল নদীতে তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা নিহতের পরিবারকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করেন।এর আগে ০৫ ই নভেম্বর ভাঙ্গুড়া কলেজ পাড়া খেয়াঘাটে থেকে কাগজের নৌকা ধরতে গিয়ে নদীর স্রোতে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন হুজাইফা ।

জানা যায়, গত কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে পৌরশহরের কলেজপাড়ার মামার বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীর পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছিল কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা নামের ওই শিশু। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। ঘটনার পরেই স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে থানা-পুলিশ,ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা প্রায় ৩ ঘন্টা উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেন নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় লোকজন মিলে প্রায় ৭ ঘন্টা চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু ঐদিন তার কোন সন্ধান পাওয়া যায় নি। তবে ঘটনার পরদিন সকাল সাড়ে আটটার দিকে শিশুটিকে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group