1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

পাবনায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবিতে পাবনায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের অন্যতম সহযোগী হিসেবে আখ্যা দিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে এই মিছিল শুরু হয়।

মিছিলটি পাবনা শহর ঘুরে আবার এডওয়ার্ড কলেজের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে শহরকে উত্তাল করে তোলেন। তারা বলেন, “দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান,” “এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়,” “স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও,” এবং “ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে।”

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শেখ হাসিনার প্রধান দোসর হিসেবে আখ্যা দিয়ে বলেন, তিনি তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে, অন্যথায় ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group