1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

ব্যাংক কর্মকর্তার অর্থ আত্মসাত : বিদেশ গমনে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স:অর্থ আত্মসাতের অভিযোগে মধুমতি ব্যাংক পিএলসি পাবনা শাখার বরখাস্তকৃত সাবেক শাখা ব্যবস্থাপক জিএম হাসান শাহরিয়ারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাবনার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর এ আদেশ দেন। বিচারকের আদেশের কপি মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে হাতে পাবার পর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক পাবনার উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মনোয়ার হোসেন জানান, অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর জিএম হাসান শাহরিয়ারসহ দু’জনের বিরুদ্ধে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ে মামলা করা হয়। মামলা নম্বর ২৮। অভিযুক্ত হাসান শাহরিয়ার বিদেশে পালিয়ে যেতে পারেন এমন তথ্য পাওয়া যায়। মামলার তদন্তের স্বার্থে তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য গত ৩০ সেপ্টেম্বর পাবনার সিনিয়র স্পেশাল জজ আদালতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। ওইদিনই আদালত আবেদন মঞ্জুর করে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। বিচারকের আদেশের সার্টিফাইড কপি মঙ্গলবার হাতে পাবার পর জানতে পারি।’

অভিযুক্ত জিএম হাসান শাহরিয়ার মধুমতি ব্যাংক পিএলসি পাবনা শাখার বরখাস্তকৃত সাবেক শাখা ব্যবস্থাপক। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের হায়দার আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, জিএম হাসান শাহরিয়ার ১৮/১০/২০১৮ তারিখ থেকে ২০/০২/২০২২ তারিখ পর্যন্ত মধুমতি ব্যাংক পিএলসি পাবনা শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। একই শাখায় কর্মরত ছিলেন সাবেক প্রবেশনারী অফিসার বর্তমানে রাজশাহী শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত জুয়েল রানা। তারা উভয়ে যোগসাজশে অসৎ উদ্দেশ্যে, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকদের বিশ্বাস ভঙ্গ করে ৩৮ লাখ ৫৯ হাজার ৯৫৪ টাকা আত্মসাত করে ব্যাংকের ক্ষতিসাধন করেছেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে গত ২৩ সেপ্টেম্বর দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোক্তোর হোসেন বাদী হয়ে মামলা  করেন। মামলার তদন্ত চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক পাবনার উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন জানান, এর আগে মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পারে। জিএম হাসান শাহরিয়ারকে বরখাস্ত ও জুয়েল রানাকে রাজশাহীতে বদলি করে ব্যাংক কর্তৃপক্ষ। অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করতে দুদকে তথ্য দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group