1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সাক্ষাৎকার না দিয়ে এখন টিভি ও নাগরিক টিভির দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি কুড়িগ্রামে আমিমুল ইহছানের নেতৃত্বে সার্বভৌমত্ব র‍্যালিতে বিশাল মিছিল ম্যাপ অনুযায়ী উদ্ধার হলো দক্ষিণ আলগার চরের রাস্তা, নামকরণ ‘নবদিগন্ত পল্লী সড়ক’ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল আফরোজা ফাউন্ডেশন ১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
শিরোনাম:

পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ রাজিব জোয়ার্দ্দার

বাংলাদেশ দলিল লেখক সমিতি পাবনা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মির্জা তারিকুল ইসলামকে সভাপতি ও মোঃ নূরুল আলম শাহীনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাবনার পিসিসিএস হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. রশিদ প্রধান অতিথি এবং মহাসচিব কে. এস. হোসেন টমাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি পাবনা জেলা শাখার সদ্য নতুন কমিটির সভাপতি মির্জা তারিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম শাহীন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে মোঃ ইসহাক-উল আলম, মোঃ আজমত আলী ও মোঃ আবু হানিফ; যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে খন্দকার আমিরুল ইসলাম, মোঃ মোহরম আলী ও মোঃ আবুল হোসেন; সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম; আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ হিসেবে আলী আহম্মদ দায়িত্ব পেয়েছেন।

কাউন্সিলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্মসচিব এস. এম. আয়নাল হক, সিনিয়র যুগ্মমহাসচিব আলহাজ্ব ফিরোজ আলম, যুগ্মমহাসচিব মোঃ রুহুল আমিন খাঁন, যুগ্মমহাসচিব মোঃ সানাউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। বক্তারা দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের সময় দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নসহ সাত দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। কাউন্সিলে জেলার বিভিন্ন উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group