1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত
শিরোনাম:

সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি আয়োজিত আন্তর্জাতিক Coding Fest 2026-এ “Best Project in AI for Education” বিভাগে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর গবেষক দল। পুরস্কারপ্রাপ্ত “Sikkhai” নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শিক্ষা প্রকল্পের অন্যতম গবেষক রংপুরের পীরগাছা উপজেলার সুখানপুকুর গ্রামের কৃতি সন্তান মো. তানজিম আলম তাসিন।
গবেষক দলে আরও ছিলেন ইউএফটিবির এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী মো. তাহসান ইসলাম, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাস এবং এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান।
সম্মেলনে ইউএফটিবির গবেষক দল মোট চারটি গবেষণাপত্র উপস্থাপন করে এবং চারটিই গৃহীত হয়। এসব গবেষণার মধ্যে ছিল EEG সিগন্যাল ব্যবহার করে নিউরো-সিম্বলিক এআইভিত্তিক সহায়ক যোগাযোগ ব্যবস্থা, ব্লকচেইন-সমন্বিত নিরাপদ ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরিবেশবান্ধব আইওটি-ভিত্তিক স্মার্ট কৃষি সমাধান। গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করেন প্রভাষক সৌরভ চন্দ্র দাস।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোক্তার আলী গবেষক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও বৈশ্বিক একাডেমিক উৎকর্ষতার প্রতিফলন। ভবিষ্যতেও গবেষণায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পীরগাছার কৃতি সন্তান মো. তানজিম আলম তাসিনের এ আন্তর্জাতিক সাফল্য রংপুরসহ দেশের জন্য গর্বের বিষয় বলে স্থানীয়রা মনে করছেন। গবেষক দলের এই অর্জন নতুন প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিচর্চায় আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group