1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

সঠিক মানুষ’ নিয়ে পরীমণির আক্ষেপ

  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে টালিউডের সিনেমায় নাম লিখিয়েছেন পরীমণি। কলকাতায় ‘ফেলুবকশি’ নামের সিনেমা দিয়ে অভিষেক হলো তার। ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন পরীমণি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি)  দিবাগত রাতে প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।পরীমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিতেও চেষ্টা করেন পরী। পাঠকের জন্য পরীমণির পোস্টটি তুলে ধরা হলো-
আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-
১. আপনার অ্যাকাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।
২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।
৩. আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।
ব‍্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।এরপরই পরী লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।প্রসঙ্গত, নতুন বছর পরীমণি ‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করছেন তিনি।পাশাপাশি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। নতুন বছর ‘গোলাপ’ শিরোনামের ছবিতে নায়ক নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে তাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group