1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন পুলিশের গৌরবময় স্বীকৃতি পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল মাবুদ উত্তরবঙ্গের সুরের জগতে জনপ্রিয় হয়ে উঠছেন গায়ক হৃদয় জেজে
শিরোনাম:

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার চর রাজিবপুর প্রেস ক্লাবের সভাপতি আতাউর ও সাধারণ সম্পাদক স্বপ্ন

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজিব উপজেলায় চর রাজিবপুর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন কুড়িগ্রামের চর রাজিবপুরে প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় চর রাজিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে সামাজিক সংগঠন স্বপ্ন ছোঁব ফাউন্ডেশনের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে উপস্থিত সবার সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. আতাউর রহমানকে সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সোহেল রানা স্বপ্নকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি পদে ভোরের কাগজ প্রতিনিধি নুরুল আমিন ও মানবজমিন প্রতিনিধি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বার্তার প্রতিনিধি মতিউর রহমান ও এশিয়ান টেলিভিশনের মুরাদুল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি রফিকুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক প্রথম প্রহর প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদপত্র প্রতিনিধি এইচ এস হাসান, সাধারণ সদস্য হিসেবে দৈনিক চারিদিকে প্রতিনিধি সাইফুল ইসলাম ও সিলেট ভোর প্রতিনিধি আরিফ মাহমুদ ইসলাম নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেস ক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। এ ছাড়া জনগণের কল্যাণে ও সমাজ বিনির্মাণে সাংবাদিকরা কর্মদক্ষতার সঙ্গে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেস ক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group