1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১১ দলীয় ঐক্যের উদ্যোগে চর রাজিবপুরে জুলাই গণমিছিল জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে — পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবির সঙ্গে পানি সম্পদ খাতে সহযোগিতা জোরদারে সরকারের গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি।
শিরোনাম:

ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:আইসিসি চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে কঠিন হলো ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি টিকিটের বিষয়টি। সরাসরি টিকিটের জন্য আরও ৩ পয়েন্ট লাগবে টাইগ্রেসদের।

সোমবার (২০ জানুয়ারি) সেইন্টে কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে ৯ উইকেট ও ১৮ ওভার ২ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। হেলি ম্যাথিউস করেন সেঞ্চুরি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে ফারজানা ফিরলেও মুর্শিদা-শারমিনের ব্যাটে ৪৪ রানের জুটি আসে দ্বিতীয় উইকেটে। এরপর একে একে মুর্শিদা, জ্যোতি, শারমিনরা ফিরলে ১২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ৫৪ রানের জুটি ভালো সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষদিকে মাত্র ২২ রানে ৬ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইগ্রেস ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৯৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক হেলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফের ব্যাটে ওপেনিং জুটিতেই ১৬৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ ৭০ রানে ফিরলেও ম্যাথিউস তুলে নেন সেঞ্চুরি। তাতেই ১৮ ওভার ২ বল আর ৯ উইকেট হাতে রেখে সহজ জয় পায় ক্যারিবীয়রা।

সিরিজের প্রথম ওয়ানডে হের বিশ্বকাপে কোয়ালিফাই করার পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। সরাসরি টুর্নামেন্টে জায়গা পেতে বাকি দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট আদায় করেই নিতে হবে জ্যোতিদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group