1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দারিদ্র্য বিমোচনে রাজিবপুরে ১ কোটি ৩০ লাখ টাকার যাকাত তহবিল হস্তান্তর পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের ।  পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার শেষ কর্তৃপক্ষের ।  মৃত্যুর ৮ দিনের মাথায় মজিদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ, পঞ্চগড়ে ক্ষোভ হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিআইজি আবদুল মাবুদকে ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ রংপুরে একের পর এক সংঘর্ষ, হামলা ও হত্যার হুমকির অভিযোগ সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা ৯ বছর পর খারিজ রংপুর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
শিরোনাম:

পাবনায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে চাচাতো ভাই খুন

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

পাবনা (সাঁথিয়া)প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে সেলিম মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সেলিম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে ও ক্ষেতুপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে।

জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার সাথে তার ভাই সাত্তার মোল্লার র্দীঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে সাত্তারের ছেলে কালাম ও নিজাম বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে থাকে। এসময় হবিবরের ছেলে সেলিম চাচাতো ভাইদের বাঁশ কাটতে বাঁধা দেয়। এ সময় চাচাতো ভাই নিজাম সেলিমকে বুকে লাথি মেরে ফেলে দেয় ও বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। সংঘাত এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আবুল কালাম, নিজাম উদ্দিন ও মনিরুল নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম নামে একজন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group