1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১৮ বিভাগের অংশগ্রহণে কারমাইকেল কলেজে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে YPSDO কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল ইহসানের নেতৃত্বে বিশাল মিছিল কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আমিমুল আহসানের নেতৃত্বে বিশাল মিছিল পাবনার আতাইকুলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কেটে নষ্ট করা হয়েছে ফসল রাজশাহী-নাটোরে পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় দলিল লেখক সমিতির ৫১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মির্জা তারিকুল, সাধারণ সম্পাদক নূরুল আলম শাহীন
শিরোনাম:

চাটমোহরে ইউপি সদস্যকে হামলার চেষ্টা-অস্ত্রসহ আটক ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

চাটমোহর (পাবনা) সংবাদদাতা ঃপাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া গ্রামের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  কামাল হোসেনকে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে ঝাঁকড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালিশ বৈঠক করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হামলা চেষ্টার সময় গ্রামবাসী তিন ব্যক্তিকে আটক করেন।পরে আটককৃতদের নিকট থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করেন। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে আনিসুর রহমান (৪৬), আরিফুল ইসলাম (২৪) ও দাদুয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)।

জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন যাবত ঝাঁকড়া পশ্চিম পাড়া গ্রামের আনিসুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শালিস দেওয়া ছিল ইউপি সদস্য কামাল হোসেনের কাছে। এই শালিস বৈঠক নিয়ে আনিছুর, আরিফুল ও আতিকুল সোমবার ইউপি সদস্য কামাল হোসেনের বাড়ির সামনে গিয়ে কামাল হোসেনের সাথে বাক বিতন্ডা বাধায়। এক পর্যায়ে কামাল হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং তাদের কাছে রক্ষিত অস্ত্র দিয়ে মারতে উদ্যত হয়। কামাল হোসেনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন এবং শুটারগান ও চাইনিজ কুড়াল জব্দ করে।

এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, জমি ভাগাভাগির জের ধরে তারা এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে এসেছিল। সেখান থেকে আমরা তিনজনকে আটক এবং অস্ত্র জব্দ করি। এসআই আব্দুল খালেক বাদি হয়ে তিনজনকে আসামি করে সোমবার রাতেই মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group